শিরোনাম
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৯:০২ পিএম, ২০২২-০৭-১৮
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় দুপক্ষের গোলাগুলিতে উত্তম কুমার ত্রিপুরা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি একে ২২ রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে বিজিবি’র যামিনী পাড়া জোন।
এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীথ) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক এর নাম উঠে আসলেও এমন ঘটনার সাথে ইউপিডিএফ গণতান্ত্রিক জড়িত নয় বলে জানান সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঐ এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর সক্রিয়তা নেই।
অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত) জেলা সংগঠক অংগ্য মারমা এ ঘটনার নিন্দা জানান। একই সাথে ভোরে মুখোশধারীদের অতর্কিত হামলায় স্থানীয় যুবক উত্তম কুমার নিহত হয়েছে বলে জানান। নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে বলে জানা যায়।
নিহত যুবক ইউপিডিএফের কেউ নয় জানিয়ে গুলিতে ইউপিডিএফের এক কর্মী আহত হয়েছে বলেও জানান ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা।
ঘটনাস্থল থেকে নিহত উত্তম কুমার ত্রিপুরার লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। খবর পেয়ে বিজিবি যামিনী পাড়া জোন অধিনায়ক ল্যাফটেন্ট কর্ণেল এবিএম জাহিদুল করিম'র নেতৃত্বে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে-২২ রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি ও ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের লাশ উদ্ধারসহ পুলিশের পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited